রাঙ্গামাটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৯ জন
চিরন বিকাশ দেওয়ান, রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ৯৬ জনের করোনার নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা পজিটিভ শনাক্ত।
আজ মঙ্গলবার (৬ জুলাই) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।
আক্রান্তের মধ্যে রাঙামাটি সদর উপজেলায় ১০ জন, কাপ্তাই উপজেলায় ৩ জন, কাউখালী উপজেলায় ২ জন, লংগদু উপজেলায় ২ জন, বিলাইছড়ি উপজেলায় ১ জন ও বাঘাইছড়ি উপজেলায় ১ জন।
এ পর্যন্ত ১ম ডোজ ভ্যাকসিন দেওয়া হলো ৩৩২১৪ জনকে এবং ২য় ডোজ করোনা ভ্যকসিন দেওয়া হয়েছে ১৮৮৮১ জনকে।
বর্তমানে করোনায় আক্রান্ত ২৩১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।