নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ যুবক আটক


মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবকে আটক করা হয়েছে।

রবিবার (৪জুলাই) রাতে নাইক্ষ্যংছড়ি থানার এস.আই মোস্তাফা, এসআই শুভ পালসহ পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের মসজিদ ঘোনা তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করে। সে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প নং ১৫ ব্লক এফ/ডি। মৃত ছাবের আহাম্মদ এর ছেলে মোঃ হারেছ (২৮) বলে জানায় পুলিশকে।

পুলিশ জানান, উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মুল্য ১ লক্ষ ৩৫ হাজার টাকা। আটক হারেছের বিরুদ্ধে থানায় মামলার কর্যক্রম চলছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.