রাঙ্গামাটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৬ জন


চিরন বিকাশ দেওয়ান রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ১১৯ জনের করোনার নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা পজিটিভ শনাক্ত।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।

আক্রান্তের মধ্যে রাঙামাটি সদর উপজেলায় ৬ জন, কাপ্তাই উপজেলায় ৯, বাঘাই ছড়ি উপজেলায় ৩ জন, কাউখালি উপজেলায় ২ জন, রাজস্থলী উপজেলায় ৫ জন ও বিলাইছড়ি উপজেলায় ১ জন।

বর্তমানে করোনায় আক্রান্ত ১৫৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.