রাঙ্গামাটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৯ জন
চিরন বিকাশ দেওয়ান রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ১৩৪ জনের করোনার নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা পজিটিভ শনাক্ত।
আজ মঙ্গলবার (২৯ জুন) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।
আক্রান্তের মধ্যে ৮ জন রাঙ্গামাটি সদর উপজেলায়, ৬ জন কাপ্তাই উপজেলায়, ৪ জন বাঘাইছড়ি উপজেলায় ও ১ জন রাজস্থলী উপজেলায়।
বর্তমানে করোনায় আক্রান্ত ১৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।