বান্দরবান পৌরসভার সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান আর নেই


মোহাম্মদ শহিদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান পৌরসভার জননন্দিত তিনবারের নির্বাচিত ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বান্দরবান জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশে বিষয়ক সম্পাদক মো.হাবিবুর রহমান খোকন (৫২) শুক্রবার (২৫ জুন) দুপুর ১২টায় ঢাকার বিআরবি হসপিটালে লাইফ সার্পোটে থাকা অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাবিবুর রহমান খোকন এর ছোট ভাই মো.জসিম উদ্দিন জানান, মো.হাবিবুর রহমান অসুস্থ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বান্দরবান থেকে ঢাকায় নিয়ে অপারেশন করার জন্য ভর্তি করা হয় ঢাকার বিআরবি হসপিটালে। পরে চিকিৎসাধীন অবস্থায় আবারোও তার শরীরে টিউমার শনাক্ত হওয়ায় হাসপাতালে তকে চিকিৎসা সেবা শুরু করা হয়। কয়েকদিন হাসপাতালে থাকার পরে কিছুটা সুস্থতাবোধ করলে তাকে পরিবারের সদস্যরা ঢাকার একটি ভাড়া বাসায় নিয়ে যান। ২৩জুন ভোর ৪টার দিকে শারীরিক অবস্থা আবারও অবনতি হলে তাকে ঢাকার বিআরবি হসপিটালে পুনরায় ভর্তি করে লাইফ সার্পোট দেয়া হয়।লাইফ সার্পোর্টে থাকা অবস্থায় দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পারিবারিক সুত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ৫ভাই, ২বোন, ১মেয়ে, ১ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রসঙ্গত, মো.হাবিবুর রহমান খোকন বান্দরবান পৌরভার ৮নং ওয়ার্ডের ৩ বারের নিবার্চিত পৌরসভার কাউন্সিলর এর দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তিনি বান্দরবান জেলা আওয়ামীলীগ এর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সংগঠনের গুরত্বর্পূণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

২৬শে জুন সকাল ৯.৩০ মিনিটে বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানানো হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.