রাঙ্গামাটিতে ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ৭ জন


চিরন বিকাশ দেওয়ান রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ৪৯ জনের করোনার নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা পজিটিভ শনাক্ত।

আজ শনিবার (১৯ জুন) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।

আক্রান্তের মধ্যে ৫ জন রাঙ্গামাটি সদর উপজেলার, ১ জন নানিয়াচর উপজেলায় ও ১ জন রাজস্থলী উপজেলার বলে জানা যায়।

এযাবৎ রাঙ্গামাটিতে ১ম ডোজ ভ্যাকসিন দেওয়া হলো ৩২৬৯৪ জনকে এবং ২য় ডোজ করোনা ভ্যকসিন দেওয়া হয়েছে ১৮৮৮১ জনকে।

বর্তমানে করোনায় আক্রান্ত ৬৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.