মুজিববর্ষে বান্দরবান জেলায় ঘর পেলেন আ‌রো ৩৩৫ প‌রিবার


মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২য় পর্যায়ে ঘর পাচ্ছে ৩৩৫জন ভূমিহীন পরিবার। মুজিববর্ষ উপলক্ষে বান্দরবানে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ১ম পর্যায়ে ৩শত ৩৯ টি ঘর প্রদান করা হয়েছে এবং ২য় পর্যায়ে আগামী ২০জুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরো ৩৩৫ জন ভুমিহীন পরিবার এই সুভিধার আওতায় আসবে।

১৭ জুন (বৃহস্পতিবার) বিকেলে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং এসব তথ্য প্রদান করেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো.সাইফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান সহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী।

সাংবাদিকদেও সাথে প্রেস ব্রিফিং কালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, ইতি মধ্যেই বান্দরবান সদর সহ জেলার সব কয়টি উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ ১ম পর্যায়ে বান্দরবান সদরে ৪ টি, লামা উপজেলায় ১০০ টি, আলীকদম উপজেলায় ৫০ টি, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২৫ টি, রুমা উপজেলায় ৬০ টি, রোয়াংছড়ি উপজেলায় ২০ টি, থানচি উপজেলায় ৩৪ টি সহ সর্বমোট ৩৩৯ টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। প্রথমিক এই কার্যক্রম সুস্থ ভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

তিনি আরো জানান, আগামী ২০ জুন ২য় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ বান্দরবানের লামা উপজেলায় ৯০টি, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২৫টি, রুমা উপজেলায় ১০০টি, রোয়াংছড়ি উপজেলায় ১২০টি সহ সর্বমোট ৩৩৫টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রদান করা হবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.