হাটহাজারীতে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার


চট্টগ্রামের হাটহাজারীতে মো. আজম (২৬) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ জুন) সকাল ৭টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনী গ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ আজম (২৪)। তিনি একই এলাকার নজব মোহাম্মদ চৌধুরীবাড়ির মুক্তিযোদ্ধা মো. শামসুল আলমের ছেলে। আজম পেশায় মুদি ব্যবসায়ী ছিলেন।

ফরহাদাবাদ ইউনিয়নের ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) আলী আকবর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে প্রতিদিনের মতো মোহাম্মদ আজম নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন। পরে বুধবার সকালে তিনি দোকান না খোলায় আশপাশের দোকানি ও স্বজনরা ডাকাডাকি করেন। তিনি সাড়া না দেওয়ায় বিষয়টি পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থলে থেকে নিহতের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, দোকানের দরজা-জানালা সব ঠিক আছে। ভেতর থেকে দরজা না খোলায় দোকানের টিনের চাল কেটে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আজমের সঙ্গে থাকা মোবাইল ফোন দোকানের জিনিসপত্র ও ক্যাশবক্স সব ঠিক আছে। সেখানে থাকা টাকা লুট হয়নি। নিহতের গলায় আঘাতের চিহ্ন আছে। তাকে গলা কেটে হত্যা করা হয়।

বিষয়টি রহস্যজনক, পুলিশ তদন্ত শুরু করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.