করোনা: রাঙ্গামাটিতে একদিনে শনাক্ত ৪ জন
চিরন বিকাশ দেওয়ান রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ৭০ জনের করোনার নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা পজিটিভ শনাক্ত।
আজ শনিবার (২৯ মে) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।
আক্রান্তের মধ্যে ৪ জনই রাঙ্গামাটি উপজেলার বলে জানা যায়।
এযাবৎ ১ম ডোজ ভ্যাকসিন দেওয়া হলো ৩২৬০২ জনকে এবং ২য় ডোজ করোনা ভ্যকসিন দেওয়া হয়েছে ১৮৮৭১ জনকে।
বর্তমানে করোনায় আক্রান্ত ৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।