রাঙামাটি মৈত্রী বিহারে শুভ বৈশাখী পূর্ণিমা উদযাপন
চিরন বিকাশ দেওয়ান রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি কাঠাল তুলী ঐতিহ্যবাহী সার্বজনীন মৈত্রী বিহারে শুভ বৈশাখী পূর্ণিমা স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করা হয়েছে।
গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ এই তিন ঘটনার স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের সব স্থানে বৌদ্ধ সম্প্রদায়ের কাছেই বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত।
দিনভর নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এ দিনটি উদযাপন করে থাকেন। তবে দেশের করোনা মহামারির কারণে এ বছর সব কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে পালন করা হচ্ছে।
এই উপলক্ষে বুদ্ধ পুজা, অষ্টপুরিস্কার দান,বুদ্ধ মর্ক্তিদান, সংঘদান, নানাবিধ দানোষ্টানের মধ্যদিয়ে দেশবাসীসহ বিশ্বের সকল ধর্মাবলম্বীদের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।
ভিক্ষু সংঘ মঙ্গল সূত্র পাঠ করেন, এই সময় উপাসক উপাসিকা সাধু সাধু সাধু ধ্বনিতে মকরিত হয় বিহার প্রাঙ্গন, বৌদ্ধ ধর্মের নাম জ্ঞান লাভের সাধন করা ও ভিক্ষু সংঘের অহিসার বাণী সরিয়ে দিতে সকলে বুদ্ধ পরিকর।