বোয়ালখালীতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত
বোয়ালখালী উপজেলার আরাকান সড়কের নয়া রাস্তার মাথায় ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের পরিচয় জানা যায়নি। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আরকান সড়কের নয়া রাস্তার মাথায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে কালুরঘাটের দিকে পালিয়ে যায়। এসময় গুরুতর আহত মোটর সাইকেল আরোহীকে স্থানীয়রা ঊদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো.আবদুল করিম এব্যাপারে জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।