পশ্চিম বাকলিয়া সমাজ কমিটি ও সচেতন নাগরিক সমাজের ঈদ উপহার সামগ্রী বিতরণ


নগরীর পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ড “পশ্চিম বাকলিয়া সমাজ কমিটি (আংশিক) ও ” সচেতন নাগরিক সমাজ’র” যৌথ উদ্দ্যােগে, এলাকার বিত্তবানদের সহায়তায় ঈদ উপহার সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

বুধবার (৫ মে) দুপুর ২ টায় ডি সি রোডস্থ দেওয়ান বাজার মোড়ে এসব ঈদ উপহার সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করা করেন। এসময় ৪শ পরিবারের মাঝে চাল, ডাল, পিঁয়াজ, লবণ, আলু, চিনি, সোয়াবিন তেল ও সেমাই এবং দেড়শ পরিবারের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন কমিটির নেতৃবৃন্দরা।

এ সময় কমিটির নেতৃবৃন্দরা বলেন, এ মহাদুর্যোগের সময় এলাকার বিত্তবানদের নিয়ে আমরা যৌথ উদ্দ্যােগে সকলে মিলে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকার চেষ্টা করবো। করোনাভাইরাস সংক্রমণ থেকে দেশ সম্পূর্ণভাবে মুক্তি না পাওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ কর্মকাণ্ড আমাদের চালিয়ে যেতে হবে।

এসময় ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে, সমাজ কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর হোসেন, হাসান নেওয়াজ খাঁন, সাবেক চেয়ারম্যান মনছুর আহমেদ, পার্সপোর্ট অধিদপ্তরের সাবেক পরিচালক মোঃ সিরাজ, আবুল হাশেম কন্ট্রাক্টর, মোঃ ইদ্রিস প্রঃ হাচি মিয়া, মোঃ আলমগীর, মোঃ ইকবাল, মোঃ সাগর আলী, মোঃ আরিফ, আবদুর রউফ, টুটুল ভট্টাচার্য, এস এম আহসানুল করিম টিটু, রিয়াজ চৌধুরী রাসেল ও মোঃ সাজ্জাদসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিতি ছিলেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.