অবশেষে যাত্রী বাহনে সড়কে দেখা মিললো ঘোড়ার গাড়ি প্রচলন
কে এম রাজীবঃ কোনো এক সময় সড়কে ঘোড়ার গাড়ির প্রচলন থাকলেও বর্তমানে যন্ত্র চালিত যাত্রী বাহনের ভিড়ে তা তেমন একটা চোখে পড়ে না। এসব ঘোড়ার গাড়ি প্রচলনের কথা গুলো এখন গল্প উপন্যাসে চোখে পড়ে বাস্তবে নয়।তবে গল্প উপন্যাসের ঘটনা গুলো যে বাস্তব জীবনের বাইরেও নয় তা মাঝে মাঝে কিছু ঘটনা মানুষ চলার পথে অনুভব করতে পারে। তেমনি অবশেষে যাত্রী বাহনে সড়কে দেখা মিললো ঘোড়ার গাড়ির প্রচলন। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বর্তমানে সরকার ঘোষিত লক ডাউনে গণপরিবহন বন্ধ থাকাতে সাধারণ জনগণ যখন কর্মস্থল থেকে ঘরে ফেরার জন্য রাস্তায় গাড়ির অপেক্ষায় তখন চোখে পড়ে ঘোড়ার গাড়ি।
শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যার সময় নগরীর টাইগার পাস এলাকায় এই ধরণের দৃশ্য চোখে পড়ে। দেখা যায়, মানুষ যখন বিভিন্ন স্থান থেকে এসে ঘরে ফেরার উদ্দেশ্যে রিক্সা কিংবা হালকা যানের আশায় অপেক্ষা করছিলেন, তখন দুই তিনটা ঘোড়ার গাড়ি এসে বলছিলো, মার্কেট মার্কেট গেলে আসেন, ভাড়া ৩০ টাকা”। তখন শুনতে একটু ভিন্ন ধরণের লাগলেও, প্রতিকারটাও কিন্তু ভালো ছিলো। দেখা গেলো মুহুর্তের মধ্যে ঘোড়ার গাড়ির টম টমটি যাত্রী ভরে গেলো। পরে যাত্রা দিলো নিউ মার্কেটের দিকে এবং শেষ গন্তব্যে মার্কেট পৌঁছে দিলো বিপদের বন্ধু ঘোড়ার গাড়ি।