করোনায় বিপর্যস্ত মানুষের পাশে সাহায্যের হাত বাড়াতে বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন নাছির


করোনায় বিপর্যস্ত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। তিনি মহামারি কোভিড ১৯ বিষয়ে নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি আশেপাশের মানুষকে ও সচেতন করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকালে নগরীর পাঁচলাইশ থানাধীন বেসরকারী প্রতিষ্ঠান মাতৃভূমি ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার কর্মহীন নারী পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই অনুরোধ জানান।

তিনি বলেন, মানুষ এখন চরম বিপদের মধ্যে দিন কাটাচ্ছে। কোভিড ১৯ এর মহা দুর্যোগের কারণে সবার কর্ম ও আয় রোজগার কমে গেছে, এই অবস্থায় এলাকার গরিব বিত্তহীন, মধ্যবিত্ত পরিবার এবং আর্থিক ভাবে সংকটে রয়েছে। কর্ম, ব্যবসা বানিজ্য, উৎপাদন ও আমদানী রপ্তানি প্রায় বন্ধ রয়েছে। চারিদিকে সংকট ও বিপদ গ্রস্থ মানুষের হাহাকার। এমতাবস্থায় সহযোগীতা ও সহায়তার মনোভাব নিয়ে একজন আরেকজনের পাশে না দাঁড়িয়ে চলমান বিপদকে মোকাবেলা করতে হবে। সমাজে যারা বিত্তশালী,স্বচ্ছল তাদেরকে মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।

মাতৃভুমি ফাউন্ডেশনের সভাপতি আনোয়ারুল ইসলাম বাপ্পীর সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক কবি আহসান ইকবাল মঞ্জুর সঞ্চালনায় মুহাম্মদপুরস্থ সংস্থার কার্যালয়ে এ অনুষ্ঠানে অন্যান্যদে মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, নোমান আল মাহমুদ, মহানগর আওয়ামী লীগ নেতা বেলাল আহমেদ, মো: ঈসা, পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম, মহানগর যুবলীগ নেতা সাইফুল ইসলাম, ওয়াহিদুল আলম শিমুল, শাখাওয়াত হোসেন সাকু, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা হেলাল উদ্দিন, সালাহ উদ্দিন, মাকসুদ আলী, এভভোকেট সাহেদ হায়দার খান, কামাল রশিদ পারভেজ, জুবায়েত হাসান চন্দন, ইমতিয়াজুল কাদের সানি, নয়ন শীল, প্রমুখ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.