করোনায় বিশ্বব্যাপী মৃত্যু ৩০ লাখ ৪১ হাজার ছাড়াল
করোনাভাইরাস মহামারিতে বিশ্বব্যাপী বিভিন্ন দেশে শনাক্ত ও প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে।
বুধবার সকালে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ কোটি ২৬ লাখ ৪২ হাজার ৭৮৩ জনে।
এছাড়া, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩০ লাখ ৪১ হাজার ৯২৩ জনে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩ কোটি ১৭ লাখ ৯২ হাজার ১১০ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৬৮ হাজার ৪৬১ জন মৃত্যুবরণ করেছেন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্তে তৃতীয় ও মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৪০ লাখ ৪৩ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৮ হাজার তিনজনের।
পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারতে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ৫৩ লাখ ২১ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৮০ হাজার ৫৩০ জন।