বাঁশখালী কয়লা বিদ্যুৎ প্রজেক্টে শ্রমিক পুলিশ সংঘর্ষ: নিহত ৫
বাঁশখালী উপজেলার গন্ডামারা কয়লা বিদ্যুৎ প্রজেক্ট এলাকায় শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে।
শনিবার সকাল এগারোটার দিকে এ সংঘর্ষে জড়ায় এস আলম কয়লা বিদ্যুৎ প্রজেক্টে কর্মরত শ্রমিকরা।
নিহত চারজনের লাশ বাঁশখালী মেডিকেলে আনা হয়েছে।
স্থানীয়রা জানান, ইফতার – নামাজ সুচি নির্ধারন, বেতন ভাতা নিয়ে বিক্ষোভ শুরু করে স্থানীয় শ্রমিকরা।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রন করতে চায় কর্তৃপক্ষ। পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে।
তুমুল সংঘর্ষ জড়িয়ে পড়ে পুলিশের সাথে। এ সংঘর্ষে আহত হয়েছে অন্তত শতাধিক ব্যাক্তি।