নগরীর বায়েজিদ এলাকায় দেশীয় অস্ত্র ৪টি বাইসাইকেল ৫০ পিস ইয়াবা ও ১টি মিনিট্রাক সহ আটক ৫


কে এম রাজীবঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি’র) বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ৪টি বাইসাইকেল, ৫০ পিস ইয়াবা ১টি মিনি ট্রাক সহ মোঃ নাছির (৪৪) মোঃ আজিম (৩২) দিদার প্রঃ রানা প্রঃ মিলন (৩২) নুর মোহাম্মদ (৩২) ও মোঃ আবুল প্রঃ আবুল্ল্যা নামের পাঁচ জনকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ।

সোমবার (১২ এপ্রিল) নগরীর বায়েজিদ থানাধীন টেক্সটাইল মোড় ও শহীদ নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকারের সার্বিক দিক নির্দেশনায়, উপ-পরিদর্শক মোঃ ইকবাল হোসেন সংগীয় অফিসার ও ফোর্স সহ সিয়েরা-৩৪ (নৈশ) ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ১২ এপ্রিল রাত ৩.৩০ মিনিটের সময় চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি কিরিচ, ১টি গ্রীল কাটার লোহার তৈরী কাটার, ১টি সাদা রংয়ের মিনিট্রাক সহ মোঃ নাছির (৪৪) মোঃ আজিম (৩২) দিদার প্রঃ রানা প্রঃ মিলন (৩২) ও নুর মোহাম্মদ (৩২) কে গ্রেফতার করেন।

অন্যদিকে একই থানার অফিসার ইনচার্জের সার্বিক দিক নির্দেশনায়, উপ-পরিদর্শক মেহের অসিম দাশ সংগীয় অফিসার ও ফোর্স সহ স্পেশাল-৩৪ (নৈশ) ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ১২ এপ্রিল রাত সাড়ে ১২ টায় বায়েজিদ বোস্তামী থানাধীন দক্ষিণ শহীদনগরস্থ শীতলঝর্ণা খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪টি চোরাই বাইসাইকেল ও ৫০ পিস ইয়াবাসহ মোঃ আবুল প্রঃ আবুল্ল্যা (২৭) নামের আরেক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এবং গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানা যায়


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.