করোনা: রাঙ্গামাটিতে লকডাউনের ২য় দিনে নয়জন আক্রান্ত


চিরন বিকাশ দেওয়ান রাঙ্গামাটিতে প্রতিনিধি: রাঙ্গামাটিতে করোনার দ্বিতীয় দফায় লকডাউনের ২য় দিনে ৫৮ জনের দেহে করোনা পরীক্ষা করে নয়জন আক্রান্ত হয়েছে।

আজ মঙ্গলবার (০৬ এপ্রিল) রাঙ্গামাটির সিভিল সার্জন কার্যলয় থেকে প্রকাশিত প্রতিবেদনে থেকে এই তথ্য জানানো হয়।

নতুন আক্রান্ত নয়জন আক্রান্তের মধ্যে ৮ জনের বাড়ি রাঙ্গামাটির সদরে কাপ্তাই উপজেলায় ১ জনের বাড়ি বলে জানা যায়।

সূত্রে জানা যায় আজ লকডাউনের ২য় দিনে করোনার ভ্যাকসিন গ্রহণ করেছে ৩৪ জন, এই পযন্ত ভ্যাকসিন গ্রহণ করেছে ৩০৬৭২ জন।

এদিকে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৯৪ জনের দেহে। এদের মধ্যে ৪৩৯ জন নগরীর ও ৫৫ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২ হাজার ৩০১ জনে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.