ইয়াসিন আরাফাত কচি কারাপরিদর্শক নির্বাচিত হওয়ায় নগর ছাত্রলীগের সম্মাননা
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াসিন আরাফাত কচিকে চট্টগ্রামের বেসরকারি কারাপরিদর্শক নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক প্রদান করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।
গত ১৭ মার্চ বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী ও জাতীয় দিবস এই সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রদান করার সময় উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সম্পাদক জাকারিয়া দস্তগীর।
এসময় আরও উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের নেতৃবৃন্দ, কলেজ ছাত্রলীগ, থানা ছাত্রলীগ, ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।