গাড়িতে অগ্নিসংযোগের নি‌র্দেশ দেওয়ার অ‌ভি‌যো‌গে নিপুন রায়সহ গ্রেফতার ২


হেফাজতের ডাকা হরতালে গাড়িতে অগ্নিসংযোগের সরাসরি নির্দেশনা দেওয়ার অ‌ভি‌যো‌গে এক কর্মীসহ বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‌্যাব জানায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরী হেফাজতের আজকের হরতালে তার দলীয় ক্যাডারদের গাড়ি পুড়ানোর নির্দেশনা দেন। নিপুন রায় চৌধুরীকে আজ ২৮ মার্চ বিকাল ৪ টায় র‍্যাব গ্রেফতার করে।

নিপুন রায়ের নির্দেশনা পালনকারী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমান ইতিমধ্যে র‌্যাব গ্রেপ্তার করে ব‌লেও জানা‌নো হয়।

র‌্যাব আ‌রো জানান, নিপুণ রায় চৌধুরী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমান, খোরশেদ ও শাহিন কে মুঠোফোনে হরতালে বাসে বা যেকোন যানবাহনে আগুন লাগিয়ে তা ভিডিও করে তাকে পাঠাতে বলেন। নিপুন রায়ের নির্দেশনার ফলে শাহিন ১ টি বাসে আগুন লাগানো হয়েছে বলে জানান কিন্তু পুলিশ চলে আসার কারণে ভিডিও করতে ব্যর্থ হন।

স্থানীয় বিএনপি নেতা ও নিপুন রায়ের অনুসারী আরমান ও খোরশেদ গাড়িতে আগুন ধরান এবং ছবি নিপুনের হোয়াটসঅ্যাপে প্রেরণ করেন।বিএনপি নেতা আরমানের দেয়া তথ্য মতে জানা যায়, বিএনপি নেতা নিপুন রায় গাড়ি পুড়ানোর এ ছবি দলীয় শীর্ষ নেতৃত্বের কাছে পাঠাবেন।

গো‌য়েন্দা তথ‌্য ম‌তে, গতকাল রাতে ও দিনে নিপুন রায়ের নির্দেশনা অনুযায়ী কেরানীগঞ্জের বিএনপি নেতা আরমান, খোরশেদ ও শাহীন মালিবাগ ও সায়েদাবাদে বাসে আগুন দেন বলেও জানান র‌্যাব।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.