আইনজীবী সমিতির সাঃ সম্পাদকের সাথে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সৌজন্য সাক্ষাৎ


চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগের আহবায়ক এ্যাডভোকেট আবুল হোসেন মোহাম্মদ জিয়াউদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর কমিটির নেতৃবৃন্দ।

বুধবার (৩ মার্চ) সমিতির নিজ কার্যালয়ে এ সৌজন্যে সাক্ষাৎ করেন নেতৃবৃন্দরা। শুরুতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনির নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা নবনির্বাচিত সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর আহবায়ক শাহেদ মুরাদ সাকু, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিব, সদস্য সচিব কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান, সদস্য আবু শাঈদ মাহমুদ রণী, জয়নুদ্দিন জয়, সাইফুল্লাহ মাহমুদ, এডভোকেট মো. শাকিল ও আবদুল আহাদ রিপন।

সৌজন্য সাক্ষাতকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউদ্দীন বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে জীবনের মায়াত্যাগ করে আমাদেরকে স্বাধীন বাংলাদেশ দিয়েছেন। তাঁদের সন্তান হিসেবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের দায়িত্ব ও কর্তব্য অনেক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ এখন বিশ্ব মানচিত্রে রোল মডেল। তিনি বীর মুক্তিযোদ্ধার সন্তানদের দেশের উন্নয়নে সর্বাগ্রে এগিয়ে থাকার আহবান জানান।

এসময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নেতৃবৃন্দ বলেন, আইনজীবীরা সমাজের সচেতন ও অগ্রসর ব্যক্তি এবং দেশের ন্যায়-বিচার প্রতিষ্ঠায় সবসময় অগ্রনী ভূমিকা পালন করে থাকেন। সমাজকে সমৃদ্ধকরার জন্য আইনজীবীরা এগিয়ে আসলে দেশ সমৃদ্ধির ফগ্রযাত্রায় এগিয়ে যাবে। এতে করে জাতি হিসেবে আমরা গর্বিত হবো।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.