আনোয়ারায় অস্ত্র গুলি ও ইয়াবাসহ র্যাবের হাতে আটক ১
চট্টগ্রাম আনোয়ারা থানাধীন উত্তর চাতরী এলাকায় অভিযান চালিয়ে মো. নাছির উদ্দিন ওরফে গেট্টু নাছির (৩৩) নামের এক জনকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব- ৭) এর একটি দল।
সোমবার (১লা মার্চ) রাত ১টায় তাকে আটক করা হয় এবং সে আনোয়ারা চাতরি গ্রামের আবদুস ছালাম সওদাগর বাড়ির মো. জামালের ছেলে বলে জানা যায়।
জানা যায়, গেট্টু নাছির ছাত্রলীগ নেতা জনি হত্যা মামলার অন্যতম আসামি। পরে যুবলীগ থেকে বহিষ্কৃত হন তিনি। বর্তমানে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আবু শাহাদাত মো. সায়েমের অনুসারী বলে জানা যায়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, আনোয়ারার উত্তর চাতরী এলাকায় গত রাতে অভিযান চালিয়ে ১টি ওয়ানশুটার গান, ১ রাউন্ড গুলি, ৬টি ছুরি ও ৩৫ পিছ ইয়াবাসহ মো. নাছিরকে আটক করে। পরবর্তীতে তাকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয় বলে জানান।