বহদ্দারহাটে যাত্রা শুরু করলো জেন্টস পার্লার ‘দ্যা লুক’
পুরুষ এবং শিশুদের জন্য বিশ্বমানের বিউটি এন্ড লাইফস্টাইল সেবা নিয়ে বন্দরনগরী চট্টগ্রামের বহদ্দারহাটস্থ ডায়মন্ড ক্লাবের অপরপাশে নাহার সেন্টারের ২য় তলায় যাত্রা শুরু করলো জেন্টস পার্লার ‘দ্যা লুক’।
আজ শুক্রবার সন্ধ্যায় বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে ‘দ্যা লুকের’ আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
গ্রাহকদের নানামুখী আধুনিক বিউটি সেবা ও সার্ভিসের সুবিধা নিয়ে চালু হওয়া এই সেলুনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বেসরকারী কারা পরিদর্শক ও নগর ছাত্রলীগের সহ সভাপতি ইয়াছিন আরাফাত কচি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার থানা ছাত্রলীগের সহ সভাপতি আওরাজ ভূঁইয়া রনক, সহ-সভাপতি মোহাম্মদ হানিফ, জসিম উদ্দীন সুমন, ছাত্রনেতা নুর উদ্দীন তুফান, দিদারুল আলম, জাহেদুল ইসলাম।
উপস্থিত ছিলেন দ্যা লুকের তিন পার্টনার নাছির উদ্দীন, মো: ফরহাদ, মোঃ মাসুদ।
এছাড়া নগরীর বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে পুরুষ ও শিশুদের জন্য হেয়ারকাট থেকে শুরু করে সব ধরনের বিউটি বা সেলুন সার্ভিসের সমন্বিত সব আধুনিক সুযোগ সুবিধা নিয়ে দ্যা লুক প্রতিষ্ঠিত হয়েছে।
দ্যা লুকের সার্ভিস সমূহের মধ্যে রয়েছে ফ্যাশনেবল হেয়ার কাটিং, ফ্যাশনেবল হেয়ার কালার, হেয়ার ট্রিটমেন্ট, স্কিনওয়াইজ ফেসিয়াল, ডিলাক্স পেডিকিউর- ম্যানিকিউর, ফুল বডি ম্যাসাজ উইথ শাওয়ার, ফুল বডি স্ক্র্যাব উইথ শাওয়ার, ফুট ম্যাসাজসহ সব বয়সী পুরুষ এবং শিশুদের বিউটি এন্ড লাইফ স্টাইলে সব ধরনের সেবা।
চট্টগ্রামে সর্বোচ্চ আধুনিকতায় এবং আন্তর্জাতিক সেলুন মান রক্ষা করে দ্যা লুক প্রতিষ্ঠিত হয়েছে। এখানে সুপরিসর সিটিং অ্যারেঞ্জমেন্টে একইসাথে সর্বোচ্চ সেবা নিতে পারবেন।
একদল চৌকস, দক্ষ এবং স্মার্ট অভিজ্ঞতা সম্পন্ন হেয়ার ড্রেসার এবং বিউটি এক্সপার্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সেবা প্রদান করবেন।
আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে দ্যা লুক আগামী ১৫ মার্চ পর্যন্ত সকল সার্ভিসে সর্বোচ্চ ২০% ছাড় ঘোষনা করেছে, এবং সকল সেবগ্রহীতার জন্য ডিসকাউন্ড কার্ড ও রয়েছে।