কর্ণফুলীতে অতিরিক্ত যাত্রী, ফিটনেস ও লাইসেন্স বিহীন গাড়ি চলাচলে পাঁচ জনের জরিমানা


চট্টগ্রাম কর্ণফুলীতে অতিরিক্ত যাত্রী বহন, ফিটনেস ও লাইসেন্স বিহীন গাড়ি চালানোর অপরাধে পাঁচ জনকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা শিকলবাহার ওয়াই ক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

এবিষয়ে নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা জানান, অতিরিক্ত যাত্রী বহন ও লাইসেন্স বিহীন গাড়ি চালানোর অপরাধে পাঁচ জন চালককে জরিমানা করা হয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মোবাইল কোর্ট নিয়মিত চলবে বলে জানান তিনি।

অভিযানে সহযোগিতা করেন নির্বাহী কর্মকর্তার সিএ দীপক চাকমা ও কর্ণফুলী থানার উপপরিদর্শক মোঃ আমির ও তার সঙ্গীয় ফোর্স।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.