আনোয়ারায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু
আনোয়ারায় বন্য হাতির আক্রমণে আবদুল আজিজ ফকির (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৫টায় উপজেলার বটতলী ইউনিয়নের ২নং ওয়ার্ড চাঁপাতলী ভোলা শাহ মাজারের পশ্চিম পাশের সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল আজিজ ফকির চাঁপাতলী গ্রামের কমল আলী বাড়ি নিবাসী আহমেদ মিয়া সন্তান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজিজ ফকিরের মানসিক সমস্যা ছিল। তিনি নিজ ঘরে না থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন।এলাকার বন-জঙ্গলে বেশি সময় কাটাতেন। শারীরিক অবস্হা ভালো ছিলনা। খেয়ে না খেয়ে দিন কাটাতেন। আজ ভোর ৫টায় ভোলা শাহ মাজারের সামনের সড়ক দিয়ে যাতায়তের সময় বন্য হাতির কবলে পড়ে। এতে হাতির শুঁড় দিয়ে আক্রমণ করলে তার মাথা ও চোখে বেশি আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্হলে মৃত্যুবরণ করে।
২নং ওয়ার্ড চৌকিদার সুনিল নাথ জানায়, ভোরে মৃত অবস্হায় আজিজ ফকিরের লাশ দেখতে পায় স্থানীয়রা। তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন বিদ্যমান ছিল। নিহত আবদুল আজিজ ফকির চাঁপাতলী ভোলা শাহ মাজারের পশ্চিম পাশে বজ চৌকিদারের ঘাটায় অনেক বছর ধরে রাত পার করতো দিন হলে নারায়ন নামে এক হিন্দু শীলের বাড়িতে ঘুমাতে যেত। আজ ভোরে আজিজ ফকির রাস্তায় চলাচল করার সময় হাতির আক্রমণে শিকার হলে ঘটনা স্থলে মৃত্যু হয় তার। রিপোর্ট লিখা পর্যন্ত ওই এলাকায় প্রচুর মানুষ তাকে দেখতে ভীর করছিলো। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়েছে। থানা থেকে কেউ ঘটনা স্থল তদারকি করতে যাইনাই। বিকালে আছরের নামাযের পর ভোলা শাহ মাজারের পাশ্ববর্তী গোরস্থানে দাফন করার কথা রয়েছে।