চসিক নির্বাচনে আহত যুবলীগ নেতাকে দেখতে গেলেন নাছির
চসিক নির্বাচনের দিন বিএনপি সন্ত্রাসীদের হামলায় আহত যুবলীগের তিন নেতাকে দেখতে গেলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
আজ ৬ ফেব্রুয়ারি সকালে তিনি চান্দগাঁও ওয়ার্ড যুবলীগের আহত নেতা মো সাইফুদ্দিন সান্টু, মো ইলিয়াস ও মো সাইয়েদকে দেখতে তাদের মৌলভী পুকুরপাড়স্থ বাড়িতে যান।
এসময় তিনি অসুস্থ নেতাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।
এসময় নগর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, কার্যনির্বাহী সদস্য বেলাল আহমেদ, নগর আওয়ামীলীগ নেতা মো ইছা, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নুর মোহাম্মদ নুরু, এড. আইয়ুব খানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।