বাকলিয়ায় ব্লাড ডোনেশন গ্রুপ এর ২য় বর্ষপূর্তি উদযাপন
স্বেচ্ছাসেবী সংগঠন বাকলিয়া ব্লাড ডোনেশন গ্রুপ এর ২য় বর্ষপূর্তি উদযাপন আল-হেরা হেফজখানা ও এতিমখানার বাচ্চাদের নিয়ে।
অত্র সংগঠনের প্রতিষ্ঠা এডমিন মহিন, তৌহিদ মুরাদ ও ওয়াজিদ এর পরিচালনায় খতমে কোরআন, ব্লাড গ্রুপিং টেস্ট, কেরাত ও ক্রীড়া প্রতিযোগিতা এবং দুপুরের ভোজন ও কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
অত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমানউল্লাহ মুরাদ, নাছির, নোবেল আবিদ, মানিক রাকিন জায়েদ, শোয়াইব ও কবিরসহ প্রমুখ।