সিএমপি’কে ১০ হাজার সার্জিক্যাল মাস্ক প্রদান করলেন হোটেল সেন্ট মার্টিন লিঃ


করোনা পরিস্থিতিতে মাস্ক ব্যবহারে সচেতনতা বাড়াতে কাজ করছে আগ্রাবাদস্থ হোটেল সেন্ট মার্টিন লিঃ। হোটেলের গেস্টদের সুরক্ষার জন্য বিনামূল্যে রুমে মাস্ক প্রদান করতে যাচ্ছে এ প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের সুরক্ষার জন্য ১০ হাজার সার্জিক্যাল মাস্ক প্রদান করেছেন হোটেল সেন্ট মার্টিন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা এ এস এম জাকির হোসেন মিজান।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সিএমপি কমিশনারের কার্যালয়ে কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর নিকট এ মাস্ক প্রদান করেন বলে জানা যায়।

এ সময় মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ডার মোজাফফর আহমদ, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস এম মোস্তাক আহমেদ খান, উপ কমিশনার (উত্তর) বিজয় বসাক এবং হোটেল সেন্ট মার্টিন লিঃ এর পরিচালক (অপারেশন্স) ইঞ্জিনিয়ার আসিফ ইসতিয়াক উপস্থিত ছিলেন।এসময় সিএমপি সদস্যদের জন্য মাস্ক দেয়ায় কমিশনার প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশে আসা ভ্যাকসিন করোনার মোকাবেলায় কাজ করবে এই আশা করেন সবাই।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.