আমার বিজয়ে আওয়ামী আইনজীবীদেরও অবদান রয়েছেঃ রেজাউল


কে এম রাজীবঃ এ বিজয় আমি ব‌্যক্তি রেজাউল ক‌রি‌মের নয়। এ বিজয় মু‌ক্তিযু‌দ্ধের চেতনার বিজয়, জন‌নেত্রী শেখ হা‌সিনার উন্নয়‌নের রাজনী‌তির বিজয়। বীর প্রস‌বিনী চট্টগ্রাম ব্রিটিশ বি‌রোধী আ‌ন্দোল‌নে ভারত উপমহা‌দেশ‌কে সাহস ও বীর‌ত্বের পথ দেখি‌য়ে‌ছে। বাংলার স্বাধীকার আ‌ন্দোলন, গণতন্ত্র ও মহান মু‌ক্তিযু‌দ্ধেও র‌য়ে‌ছে চট্টগ্রা‌মের অগ্রনী ভূমিকা। ঐ‌তিহা‌সিক ছয় দফার প‌ক্ষে জনমত গঠন ও স্বাধীনতার এক দফা আ‌ন্দোল‌নে সারা দে‌শের আ‌ন্দোলন‌কে জা‌গি‌য়ে দি‌য়ে‌ছিল এই বীর চট্টগ্রাম।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ আয়োজিত সংর্বধনা অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব এম রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, চট্টগ্রাম সি‌টি ক‌র্পো‌রেশন নির্বাচ‌নের ইতিহা‌সে স্বাধীনতা ও বঙ্গবন্ধুর প্রতীক নৌকা নি‌য়ে নির্বাচন ক‌রে বিজয় অর্জনটা‌কে মু‌ক্তিযু‌দ্ধের সপ‌ক্ষের সকল শ্রেণী পেশার মানুষ চ‌্যা‌লেঞ্জ হি‌সে‌বে নি‌য়ে‌ছিল ব‌লেই, বিরাট ব‌্যবধান রে‌খে বিজয় সম্ভব হ‌য়ে‌ছে। আমার বিজ‌য়ে আওয়ামী আইনজীবীদেরও অয অবদান রয়েছে।তার জন্য আ‌মি সক‌লের কা‌ছে কৃতজ্ঞ। চট্টগ্রাম মহানগ‌রে র সেবার চা‌হিদা পূর‌ণে নিরলস কাজ ক‌রে আ‌মি মানু‌ষের এ আস্থার প্রতিদান দি‌তে চাই।

চট্টগ্রাম কেবল একজন মেয়‌রের নয়। নগরী‌তে বসবাসকারী সক‌লের র‌য়ে‌ছে নগরী‌কে প‌রিস্কার, প‌রিচ্ছন্ন ও প‌রিপা‌টি ক‌রে সা‌জি‌য়ে রাখার। মেয়র সক‌লের প্রচেষ্টা‌কে সমম্বয় ক‌রে চুড়ান্ত কার্য‌টি সম্পন্ন ক‌রে সেবা নি‌শ্চিত কর‌তে পা‌রে।নগরীর উন্নয়‌নে, নগরীর মানু‌ষের আধু‌নিক সেবা নি‌শ্চিত কর‌তে, এক‌টি নিরাপদ, সুন্দর ও শা‌ন্তিপূর্ণ নগর গড়‌তে প্রয়োজনীয় উ‌দ্দ্যোগ গ্রহন ও বাস্তবায়‌নে যার যার অবস্থান থে‌কে মতামত, পরামর্শ দি‌য়ে সকল পেশাজী‌বি সংগঠনগু‌লো‌কে পা‌শে পাবো ব‌লে আশা রাখ‌ছি।

এ ব্যাপারে সবাইকে সোচ্চার হতে হবে। আমরা সবাই স্বপ্ন দেখি, স্বপনে বাস্তবতা থাকতে হবে।আবেগ দিয়ে কিছু হয় না।একটি পরিপূর্ণ নগর গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।এবং সবার গ্রহণ যোগ্য পরামর্শে একটি পরিকল্পিত নগর গড়ে তুলবো। নগরীতে অনেক সমস্যা আছে এগুলো সমন্বয় করে আমাদের কাজ করতে হবে।আমি পুরোনো ধারা পাল্টিয়ে নতুন ধারায় কাজ করতে চায়।

এসময় তি‌নি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে যেমন যোগ্য মনে করে, নৌকাকে পছন্দ করে আমাকে জয়ী করেছেন, তেমনি আগামী ১০ ফেব্রুয়ারি অনু‌ষ্ঠিতব‌্য চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচ‌নেও ঐক‌্যবদ্ধভা‌বে কাজ ক‌রে আওয়ামী আইনজী‌বি প‌রিষদ সম‌র্থিত প‌্যা‌নেল‌কে বিজয়ী করবেন এটাই আমার প্রত্যাশা।

চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এড. মোক্তার আহাম্মদ এর সভাপতিত্বে, এড. মেজবাহ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায়, সংবর্ধনা অনুষ্ঠা‌নে সম্মা‌নিত অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, উত্তর জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, মহানগর আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক সা‌বেক মেয়র আ জ ম না‌ছির উ‌দ্দিন, উত্তর জেলা আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক শেখ আতাউর রহমান, দ‌ক্ষিন জেলা আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক ম‌ফিজুর রহমান, এড. সুনীল সরকার, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. ইব্রা‌হিম হো‌সেন চৌধুরী বাবুল, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এড. ইফ‌তেখার সাইমুল চৌধুরী, সাবেক সভাপতি এড. রতন কুমার রায় ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এ এইচ এম জিয়াউ‌দ্দিন। এসময় সভা স্থলে বিজ্ঞ আইনজীবী ও বিভিন্ন পেশাজীবির নেতৃবৃন্দরা উপ‌স্থিত ছি‌লেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.