আগামীকাল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে এম রেজাউল করিমকে সংবর্ধনা
কে এম রাজীবঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর নব নির্বাচিত মেয়র মহানগর আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব এম রেজাউল করিম চৌধুরীকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম।
বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় নগরীর জামালখানস্থ প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এর সভাপতি, সাধারণ সম্পাদক ও বিজ্ঞ আইনজীবীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম।