মেয়র প্রার্থী রেজাউল করিমের সমর্থনে মুক্তিযুদ্ধা সংসদ কমান্ডের মতবিনিময় সভা আগামীকাল
আগামী ২৭ জানুয়ারি ২০২১, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর সমর্থনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা।
আগামীকাল ১৬ জানুয়ারি, শনিবার, সকাল ১০টায়, দারুল ফজল মার্কেটস্হ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
এতে মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দীন উপস্থিত থাকবেন।
উক্ত মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, চট্টগ্রাম মহানগর অধিন সকল থানা ও প্রাতিষ্ঠানিক কমিটির সকল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ রইলো।