শিখর স্বপ্ন পূরণ পাঠশালার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ


চন্দনাইশের অবহেলিত ভূমিহীন মানুষের ঠিকানা বাগিচাহাট এর পূর্ব পাশে আদর্শ গ্রাম (গুচ্ছ গ্রাম)। এই গ্রামের আশেপাশে ৩ কিলোমিটারের মধ্য কোন স্কুল প্রতিষ্টান নেই, নেই কোন পাকা রাস্তা তাদের অসুবিধার কথা চিন্তা করে শিখর একটি সেচ্ছাসেবী সংগঠন গত বছরে ৯ জানুয়ারী গড়ে তুলে ছিল শিখর স্বপ্ন পূরণ পাঠশালা।

আজ শিখর স্বপ্ন পূরণ পাঠশালার ১ বছর পূর্ণ হলো। করোনা মহামারীর কারনে সীমিত পরিসরে ১ম বর্ষ উদযাপন করেন শিখর একটি সেচ্ছাসেবী সংগঠন।

এতে সংগঠনের চন্দনাইশ শাখার পরিচালক আল-শাহরিয়া রাফির সঞ্চালনায় শিখর স্বপ্নপূরণ পাঠশালার পরিচালক সুস্মিত দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দনাইশ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান হৃদয়।

শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন পাঠশালার শিক্ষার্থী হামিম। সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও পাঠশালার প্রতিষ্টাকালীন পরিচালক রাজিব হোসেন রিফাত এর শুভেচ্ছা বক্তব্য এর মধ্য দিয়ে প্রধান অথিতির বক্তব্য প্রধান করেন চন্দনাইশ সমিতি সংযুক্ত আরব আমিরাত এর আহবায়ক লায়ন নজরুল ইসলাম তালুকদার। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন শিখর একটি সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মাহতাব রুমি।বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ইঞ্জিনিয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইমতিয়াজ আহমেদ, বিশিষ্ট সংগঠক বদিউল আলম, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ রিফাত, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম ও সংগঠনের বিভিন্ন শাখা ও প্রজেক্ট পরিচালক বৃন্দ।

এতে আলোচনায় বক্তারা পাঠশালার বিভিন্ন আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেন।

সকলের দোয়া ও সহযোগিতাই বিনামূল্যে পাঠদান এর ৭৫ জন ছাত্র ছাত্রীর ঠিকানা এই পাঠশালা, সকলের সহোযোগিতাই আরো এগিয়ে যাবে, পৌছিয়ে দিবে সঠিক শিক্ষা সকলের দোয়া কাম্য।

আলোচনা শেষে প্রতিষ্টা বার্ষিকীতে কেকে কাটেন অনুষ্ঠানের অতিথি ও পাঠশালার সকল শিক্ষার্থীবৃন্দ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.