মহান বিজয় দিবসে শহীদদের আত্নত্যাগের স্মরণে পুস্পস্তবক করেন সিএমপি কমিশনার
কে এম রাজীবঃ মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও চট্টগ্রাম দামপাড়াস্থ পুলিশ লাইন্স শহীদ মিনারে শহীদদের আত্নত্যাগের স্মরণে পুস্পস্তবক অর্পন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
বুধবার ( ১৬ ডিসেম্বর) সকাল ৮টায় প্রথমে চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনার ও পরে দামপাড়াস্থ পুলিশ লাইন্স শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস এম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।