মানবাধিকার রক্ষায় আইন ও অধিকার সংস্থা অগ্রণী ভূমিকা রাখবে
কে এম রাজীবঃ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ‘অধিকতর সুস্থতা মানবাধিকারের জন্য উঠে দাড়াও’ প্রতিপাদ্য বিষয়ের উপর এক আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালন করেন” আইন ও অধিকার সংস্থা”।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেল ৩ টায় নগরীর মোমিন রোডস্থ বীর চট্টগ্রাম মঞ্চ মিলনায়তনে দিবসটি পালন করা হয়।
সভায় সংগঠনের উপদেষ্টা বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ ওমর ফারুক এর সভাপতিত্বে, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. রতন কুমার রায়। এতে স্বাগত বক্তব্য রাখেন আইন ও অধিকার সংস্থার সভাপতি এড. উত্তম কুমার দত্ত। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মাধব দীপ।
সভায় বক্তারা বলেন, বৈশ্বিক করোনা মহামারীতে মানবতা আজ চরম ভাবে বিপর্যস্ত। এমতাবস্থায় বাংলাদেশে মানবাধিকার আট সুরক্ষায় আইন ও অধিকার সংস্থা নিরলস কাজ করে যাচ্ছে। করোনাকালীন সময়ে জনগনকে মাস্ক বিতরণ, নারী নির্যাতন রোধ,মানুষের মৌলিক অধিকার যেমন অন্ন বস্ত্র শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান নিশ্চিত্ব করণ, তথা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূরিকরনে আমরা বদ্ব পরিকর।
এসময় বক্তারা আরও বলেন, আইন ও অধিকার সংস্থা বিগত সময়ে চট্রগ্রামের বেশ কয়েকটি আলোচিত মামলা বিনা খরচে পরিচালনার মাধ্যমে সাধারণ জনগনকে আইনী সহায়তা দানের নানা দিক তুলে ধরেন এবং আগামী দিনে ও তারা অধিকারহারা ও বঞ্চিত মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি দেন এবং মানবাধিকার রক্ষায় আইন ও অধিকার সংস্থা অগ্রণী ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন বক্তারা।
এসময় আলোচনায় অন্যান্যদের মধ্যে আরও অংশগ্রহণ করেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এ এইচ এম জিয়াউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ নেতা এড. আবদুর রশিদ, জেলা অতিরিক্ত পিপি এড. দিদারুল আলম চৌধুরী, অতিরিক্ত পিপি এড.সামশুল আলম, এড. নিহার রঞ্জন নাথ, এড. বশির আহমদ বিজন, রোটারিয়ান ক্লাব চিটাগং সিটির সভাপতি মোঃ শাহাজান, নির্বাচিত সভাপতি মোঃ হোসেন, দক্ষিণ জেলা বৈদিক পরিষদ সভাপতি নারায়ণ দাশ, শহিদুল ইসলাম, অভিজিৎ রায় পুলক, রেবা বড়ুয়া ও পটিয়া আইন ও অধিকার সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল হাকিম রানা।