নগরীর টেরিবাজার থেকে যুবকের লাশ উদ্ধার আটক ৬
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন টেরিবাজার আফিমের গলি এলাকার একটি বাসা থেকে মাধব দেবনাথ (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ওই যুবককে তিনদিন আগে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
তবে কেন তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।যুবক হত্যার ঘটনায় তার আত্মীয়সহ মোট ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটকদের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, টেরিবাজার আফিমের গলি এলাকার একটি বাসা থেকে মাধব দেবনাথ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে তিনদিন আগে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। যুবক হত্যার ঘটনায় তার আত্মীয়সহ মোট ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।