রাঙামাটি ২নং মগবান ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ৩ প্রার্থী
চিরন বিকাশ দেওয়ান রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি সদর উপজেলার ২নং মগবান ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা শ্বাসকষ্ট জনিত কারণে গত ২৩ সেপ্টেম্বর চট্টগ্রামের সার্জিস্কোপ হাসপাতালে অকাল মৃত্যুতে ২নং মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শুন্য হওয়াতে, প্যানেল চেযারম্যান হিসাবে ৩ নং ওর্য়াডের মেম্বার পুস্প রঞ্জন চাকমা দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তবে নির্বাচন কমিশনের বিধিমালা অনুসারে প্যানেল চেয়ারম্যান ৯০ দিনের দায়িত্ব থাকার বিধান রাখা হয়, সে ৯০ দিনের মধ্যেই নির্বাচন কমিশন উপনির্বাচন দিতে হয়, সে কারণে ২নং মগবান ইউনিয়ন পরিষদ জনগনের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার জন্য রাঙামাটি নির্বাচন কমিশন আজ ১৫ নভেম্বর উপনির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থীদের নমিনেশন পেপার জমা দেওয়ার শেষ তারিখ।
বিকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলামসহ ২নং মগবান ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার সজীব চাকমা রাঙামাটি সদর উপজেলা সিনিয়র সহ সভাপতি ও ২নং মগবান ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ নাসির উদ্দিন এর সাথে মুঠোফোনে জানা যায়, এই নির্বাচনে ৩ জন চেয়ারম্যান পদে নমিনেশন পেপার জমা দিয়েছেন।
তার মধ্যে আওয়ামী লীগের মগবান ইউনিয়ন শাখার সিনিয়র সহ সভাপতি বিনিময় চাকমা দলীয় প্রতীক নৌকা মার্কা, বর্তমান প্যানেল চেয়ারম্যান পুস্প রঞ্জন চাকমা স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে, পলাশ তং স্বতন্ত্র প্রার্থী বাই সাইকেল প্রতীকে।
এই তিনজন চেয়ারম্যান পদ প্রার্থী হয়ে আগামী ১০ ডিসেম্বর জনগনের ভোটের মাধ্যমেই জয় লাভ করবেন। আগামী ১৭ নভেম্বর নমিনেশন পেপার বাছাই ও ২৩ নভেম্বর প্রত্যাহারের শেষ দিন।