বিজয়া দশমীতে মঞ্চ সম্পাদককে আইন ও অধিকার সংস্থার শুভেচ্ছা


নিজস্ব প্রতিবেদকঃ সনাতন ধর্মাবলম্বীদের সুবৃহৎ উৎসব শারদীয় দূর্গা পূজার বিজয়া দশমী উপলক্ষে দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুককে শুভেচ্ছা জানিয়েছেন আইন ও অধিকার সংস্থার সভাপতি এবং রোটারি জেলা ৩২৮২ এর সহকারী গভর্ণর চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান এড. উত্তম কুমার দত্ত।

এসময় সৈয়দ উমর ফারুক বলেন, বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তিপ্রতিষ্ঠায় এ পূজার প্রধান লক্ষ্য। আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা পালন করে আসছে এবং এ উৎসব সর্বজনীন।

এড. উত্তম কুমার দত্ত বলেন, দেবী দুর্গা অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক। এ বিজয় অর্জিত হয় আদ্যাশক্তি মহামায়ার সক্রিয় ভূমিকায়। মাতৃরূপিণী মহাশক্তি দুর্গা অশুভ শক্তির কবল থেকে বিশ্ব ব্রহ্মাÐ ও ভক্তকুলকে রক্ষা করেন। এই অমিত চেতনার সঙ্গে আবহমান বাংলার লোকজ সংস্কৃতি যুক্ত হয়ে দেবী দুর্গাকে বাঙালি হিন্দু সমাজ ‘ঘরের মেয়ে’ হিসেবেই বরণ করে নেয়। তিনি আরো বলেন, দুর্গাপূজার সঙ্গে বাংলার প্রকৃতির রয়েছে নিগূঢ় সম্পর্ক। শরত-হেমন্তের শুভ্র কাশফুলের মতো মানব হৃদয়েও পুণ্যের শ্বেতশুভ্র পুষ্পরাশি প্রস্ফুটিত হয়। অসুরকে বধ ও অশুভকে বিনাশ করে মানব মনে সঞ্চারিত হোক শুভ চেতনা এ প্রত্যাশা করেন তিনি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেইন্ট জেভিয়ার্স স্কুলের সিনিয়র শিক্ষিকা ও শিক্ষক প্রতিনিধি শিউলি সরকার, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আইন অনুষদ ৩৮তম ব্যাচের শিক্ষার্থী উদ্দীপন দত্ত শুভ্র।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.