সুস্পষ্ট লঘুচাপের পূর্বাভাস
পূর্বাভাস অনুযায়ী, মধ্য পশ্চিম তথা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি কিছুটা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সিস্টেমটি পরবর্তীতে গড়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আরো শক্তীর্জন করে নিম্নচাপ ও তারপর অনুকূল পরিস্থিতি থাকলে গভীর নিম্নচাপ রূপান্তরিত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূল দিয়ে প্রবেশ করতে পারে।
> বাতাসের সর্বোচ্চ গতি : ৩৫-৪০ কিমি/ঘ.
> বায়ুচাপের নিম্ন মাত্রা : ১০০১ মিলিবার
> বর্তমান অক্ষাংশ স্থান : ১৯.৯° উত্তর ও ৮৭.৫° পূর্ব
> তথ্যগ্রহের সময়কাল : সকাল ১১ টা ০০ মিনিট
৫০ কিমি ব্যাসার্ধ আকারে হিসাবকৃত
১ মিনিট হিসাবে বাতাসের গতি ধারণকৃত