শিক্ষার্থীদের মাঝে রোটারি ক্লাবের বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদকঃ নগরীর আকবরশাহ থানাধীন ফিরোজশাহ এলাকায় ৩৪ টি রোটারি ক্লাব এর উদ্দ্যোগে বিনামুল্যে বিতরন করা হয়েছে শিক্ষাসামগ্রী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় নগরীর ফিরোজশাহ কলোনী কিন্ডারগার্ডেন বিদ্যালয় প্রাঙ্গণে রোটারি ক্লাব অব চিটাগং সিটির উদ্দ্যোগে প্রতিষ্ঠিত রোটারি লিটারেসী সেন্টারের অর্ধ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে এসব শিক্ষাসামগ্রী বিতরন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগং সিটি এর চার্টার প্রেসিডেন্ট এডভোকেট উত্তম কুমার দও।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান রোটারি ক্লাব অব চিটাগং সিটি এর প্রেসিডেন্ট মোঃশাহাজাহান,সেক্রেটারি শরিফুর রহমান,রোটারি ক্লাব অব চিটাগং এলিগ্যান্ট এর প্রেসিডেন্ট শেখ জামাল আহমেদ,চার্টার মেম্বার জাকারিয়া সোহেল,রোটারিয়ান নাজমুল হক, মোঃ হেলাল, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামিম।

এসময় প্রধান অতিথি রোটারি ক্লাব অব চিটাগং সিটি’র চার্টার প্রেসিডেন্ট এডভোকেট উত্তম কুমার দও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, এই বর্তমানে ডিজিটাল যুগে শিক্ষার কোন বিকল্প নেই।সকলকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।অভিভাবকদের উদ্দ্যেশে করে তিনি বলেন আপনারা সন্তানদের খুভ যত্ন সহকারে নিজেদের নিয়ন্ত্রনে রাখবেন,তাদের পরিষ্কার পরিছন্ন রাখতে হবে।বর্তমানে বৈশ্বিক করোনা ভাইরাস পুরা বিশ্ব থুবড়ে পড়েছে,আমাদের করোনা কালীন সময় ২০ সেকেন্ড অন্তর অন্তর হাত ধোয়া,মাস্ক পরিধান করে সকলকে সচেতন থাকার আহবান জানান।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.