চট্টগ্রাম বন্দরের নিয়োগে চট্টগ্রামের মেধাবীদের অধিকার দেয়ার দাবীতে মহানগর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
চট্টগ্রাম বন্দরসহ সকল স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের নিয়োগে চট্টগ্রামের মেধাবীদের অধিকার নিশ্চিতের দাবীতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজ (৩০ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।
চট্টগ্রাম বন্দরে কম্পিউটার অপারেটর নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন করছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। চট্টগ্রামের মেধাবীদের বাদ দিয়ে ১২১ জনের নিয়োগ প্রক্রিয়ার কথা প্রকাশ হলে ক্ষোভ প্রকাশ করে ইতিমধ্যেই কয়েকদফা বন্দর ভবনের মূল ফটকে মানববন্ধন করেছে ছাত্রলীগ।
আজ বিকাল ৪টায় ছাত্রলীগের বিশাল মিছিল দারুল ফজল মার্কেট সংগঠন কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর এর সঞ্চালনায় ছাত্রলীগের নেতারা চট্টগ্রাম বন্দর সহ সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ৫০% বিভাগীয় কোটার দাবী জানান। একই সাথে বন্দরের নিয়োগে চট্টগ্রামকে বাদ দেওয়ার সকল ষড়যন্ত্র মোকাবেলায় কঠোর কর্মসূচী পালন করার প্রত্যয় ব্যক্ত করেন বিক্ষোভ মিছিল থেকে।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন- ইমরান আহমেদ ইমু, ও জাকারিয়া দস্তগীরসহ আরো বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সহ সভাপতি ফখরুল ইসলাম পাভেল, যুগ্ন সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী বাবু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, ক্রীড়া সম্পাদক আবু তারেক রনি, সম্পাদক মন্ডলীর সদস্য শাহরিয়ার হাসান, কবীর আহমেদ, আবদুল আল আহাদ, শরীফুল ইসলাম আদনান, এম হাসান আলি, শুভ ঘোষ, সদস্য সালাহ উদ্দিন বাবু, মিজানুর রহমান মিজান, আরাফাত রুবেল, শেখর দাশ, ডাবলমুরিং থানা ছাত্রলীগ সভাপতি ফরহাদ সায়েম, সাধারণ সম্পাদক রাকিব হায়দার, বন্দর থানা ছাত্রলীগ সভাপতি কায়য়ুম সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, আকবর শাহ সভাপতি জুয়েল সিদ্দিকী, ইসলামি কলেজ ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক মীর মোঃ ইমতিয়াজ, ছাত্র সংসদের জিএস ইবনে জামান ডায়মন, এম ই এস কলেজ ছাত্রলীগনেতা সৈয়দ আনিসুর রহমান, ইমাম উদ্দিন নয়ন সিটি কলেজ ছাত্রলীগ নেতা রাজন, সাঈফ উদ্দিন সাঈফ, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা কাজী নাঈম প্রমুখ।