২নং মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী বিশ্বজিৎ চাকমা আর নেই


রাঙামাটি সদর উপজেলার ২নং মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী বিশ্বজিৎ চাকমা আনুমানিক (৫৪) শ্বাসকষ্ট কিডনী সমস্যা জনিত কারণে ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গতকাল চট্টগ্রামের সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন।

তার মৃত্যুকালে ৫ সন্তান, ২ পুত্র বধু ৩ নাতনি রেখে গেছেন। তার সংক্ষিপ্ত জীবনী নিম্নে দেওয়া হলো। তিনি নিম্নবিও কৃষকের ৫ ভাই বোনের মধ্যে (৩) নং ছেলে। শিক্ষা দীক্ষায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত পড়ালেখা করেছেন।

প্রতিনিধিত্বকাল, তিনি ১৯৯২ সালে ১নং জীবতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচন করে বিপুল ভোটে জয় করে নিয়েছেন, ১নং ওয়ার্ডের প্রথম সদস্য নির্বাচিত হন।

পরে ১৯৯৭ সালে ২নং মগবান ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে এসে পরবর্তী নির্বাচন করলে বারে বার টানা ৩ বার ইউ, পি সদস্য নির্বাচিত হন।

পরে সাবেক উপজেলা চেয়ারম্যান শ্রী অরুন কান্তি চাকমা উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হলে তার শূন্য ইউ পি আসনে চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ ২ বছর চেয়ারম্যান নির্বাচিত হন।

পরে আবারও ২নং মগবান ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে পদপ্রার্থী হলে বিপুল ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

প্রতিনিধিত্বকালে জনগনের অসীম ও নিরলস কর্মদক্ষতার পরিচয় দিয়ে জন সাধারনের পাশে ছিলেন। দেশের কোভিড ১৯ মহামারি সংক্রমনের সময়কালে সরকারী ও বেসরকারী ত্রাণ, দিন রাত নিরলস ভাবে জনগনের পাশে থেকে বিতরণ কার্য সম্পাদন করে গেছেন।

পরিশেষে মরনব্যাধী শ্বাসকষ্ট কিডনী সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গতকাল বিকালে চট্টগ্রামের সার্জিস্কোপ হসপিটালে শেষ নির্শ্বাস ত্যাগ করে সকলের মায়া বন্ধন ছেড়ে চলে যান না ফেরার দেশে।

সে শোকের ছায়ায় তারও প্রিয় জনগনের কান্নায় আকাশ ভারী করে তোলেন, নিজ বাড়ীতে।
শুভাকাঙ্ক্ষী ও সরকারী বেসরকারী, জনপ্রতিনিধি চেয়ারম্যান সদর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা ফুলে দিয়ে দলে দলে দেখতে আসেন।পরে বিকালে, বৌদ্ধ ধর্মীয় আচার কার্য সম্পাদনের মধ্যে দিয়ে দাহ কাজ সম্পাদন করা হবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.