চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৭৭ জন করোনায় আক্রান্ত
চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ১০৫৪ জনের করোনার নমুনা পরীক্ষায় ৭৭ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৬৪ জন এবং ভিবিন্ন উপজেলার ১৩ জন।
চট্টগ্রামে ৬ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে বুধবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৭২ নমুনা পরীক্ষা করে ৭ জনের পজিটিভ। মহানগরে ৪ জন, ৩ জন উপজেলার।
চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ৩০৩ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১৩ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ১৩ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ৪২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২৬ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ২২ জন, উপজেলায় ৪ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ৯৪ (CVASU)’তে টি নমুনা পরীক্ষায় ৩ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ৩ টি।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৫ নমুনা পরীক্ষায় ১৩ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ১২ জন, ভিবিন্ন উপজেলার ১ জন।
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৭ নমুনা পরীক্ষায় ৬ জন পজিটিভ, নগরে ৬ জন।
অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ৩১ টি নমুনা পরীক্ষায় ৫ জনের পজিটিভ। ৫ জনই উপজেলার।
এ ছাড়া উপজেলায় সাতকানিয়া ১ জন, বাঁশখালী ৪ জন, ফটিকছড়ি ১ জন, হাটহাজারী ৬ জন, সীতাকুন্ডে ১ জন।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৮ হাজার ৪৫৪ জনে। এর মধ্যে মহানগরীতে ১৩ হাজার ২০৯ জন, উপজেলায় ৫ হাজার ২৪৫ জন।
এ নিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ২৮৬ জন। মহানগরীতে ১৯৭ জন, বিভিন্ন উপজেলায় ৮৯ জন।