চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত
কে এম রাজীবঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি’র) মাসিক অপরাধ সভা আগষ্ট ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২ সময় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন।এসময় সকল জোনের ডিসিদের স্ব স্ব জোনে মাদক ও ছিনতাই প্রতিরোধে অধিকতর তৎপর হতে বলেন এবং রুজুকৃত মামলা ও অভিযোগ সমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতে নির্দেশ দেন সিএমপি কমিশনার।
সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্য আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস. এম. মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।