চট্টগ্রাম কারাগারে কারাবন্দীদের মাঝে বস্ত্র ও সুরক্ষা সামগ্রী বিতরণ


চট্টগ্রাম জেলা কারাগারে বেসরকারি কারাপরিদর্শক ইয়াসিন আরাফাত কচির তত্ত্বাবধানে ইন্টারন‍্যাশনাল লায়ন্স ক্লাব অফ উত্তরা প্রফেশনালস এর উদ‍্যোগে করাবন্দীদের মাঝে জেলার রফিকুল ইসলামের হাতে বস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

আজ শনিবার ১৯ সেপ্টম্বর সকালে কারাগারে পুরুষ ও মহিলা কয়েদীদের মাঝে শাড়ি লুঙ্গি, স‍্যানিটারী ন‍্যাপকিন, মাস্ক, টুথপেষ্ট, টুথব্রাশ ও অন‍্যন্যা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ উত্তরা প্রফেশনালস এর প্রেসিডেন্ট লায়ন সেলিমা আজিজ, ক্লাব সেক্রেটারী লায়ন গোলাম সারোয়ার মানিক। চট্টগ্রাম জেলা কারাগারের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং লায়ন্স এর ডিস্ট্রিক্ট ৩১৫ বি ৩ এর নেতৃবৃন্দ।

এ সময় বেসরকারি কারাপরিদর্শক ইয়াসিন আরাফাত কচি বলেন, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে কারাগারে বন্দীদের জন্য সুরক্ষা সামগ্রী দেয়া হয়েছে। মানুষের জন্য আমরা সব সময় সহায়তা করছি। করোনা দুর্যোগ মোকাবেলায় কারাবন্দীদের ও সুরক্ষা সামগ্রী প্রয়োজন। দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের করোনা মোকাবেলায় যে সাফল্য দেখিয়েছেন তা সারাবিশ্বে প্রশংসিত হয়েছে। তাই আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে যে কোন পরিস্থিতি মোকাবেলা করা আরও সহজ হবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.