চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের শুভ মহালয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত


কে এম রাজীবঃ সনাতন ধর্ম মতে পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনায় সন্ধিক্ষর তিথি হলো মহালয়া।আর এই তিথিতে আমরা পিতৃঋণে তর্পন করে থাকি।আর এ তর্পন এর অর্থ হলো বিদেহী আত্নার তৃপ্তি সাধন করা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ আয়োজিত দূর্গা পূজার আগমনী বার্তা শুভ মহালয়া ও আলোচনা সভায় আশীর্বাদক অতিথি হিসেবে শ্রী শ্রী কেবল্যনাথ এর মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ
( ৫ম আদালত) অশোক কুমার দত্ত।
এসময় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ছোট বেলায় মহালয়া সেই মধুর বাণী চন্ডী পাঠ শুনার জন্য রাত জেগে থাকতাম। মহালয়া বাঙ্গালী সনাতনী ধর্মাম্বলীদের একটি অংশ।শুধু পূজা আসলে নয়, মহালয়ার চন্ডী পাঠ সারা বছর শুনতে ইচ্ছে করে। আজকে আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ আয়োজিত এই মহতী অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হওয়ায় আমার নিজেকে খুব আনন্দিত লাগছে। আমি এখানে একটা বিষয় লক্ষ করেছি, চট্টগ্রাম আইনজীবী সমিতিতে সকল ধর্মের লোক আছেন এবং আপনাদের মধ্যে একটা মিলও রয়েছে। এই মিল যেন আপনাদের মধ্যে যুগ যুগ ধরে থাকে, আজকের এই দিনে মায়ের কাছে এই প্রার্থণা করি।এবং মায়ের কাছে এও আরাধনা করি যে, এই করোনার ক্রান্তি লগনে সকলকে যেন মা মুক্ত রাখেন।

চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের নব নির্বাচিত সভাপতি এড. অশোক দাশ এর সভাপতিত্বে, পরিষদের সমন্বয়কারী এড. রুবেল পাল এর সঞ্চালনায়, শুভেচ্ছা বক্তব্য রাখেন আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এড. অজয় বোস রিংকু। এসময় তিনি তাঁর বক্তব্য বলেন, অসম্প্রদায়িক চিন্তা চেতনা নিয়ে যারা আছেন তাদের কাছে আমরা বিজয়া সম্মিলন পরিষদের একটা নিবেদন, আমাদের কে মা ডাকার সুযোগ করে দিন।মায়ের আরাধনা করার সুযোগ করে দিন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এড. রানা দাশ গুপ্ত, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সৈয়দ মোক্তার আহমদ, সাধারণ সম্পাদক এড. এ এইচ এম জিয়াউদ্দিন।

এসময় আরও বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সাবেক সভাপতি এড. রতন কুমার রায়, সাবেক সাধারণ সম্পাদক এড. আবু হানিফ, এড. এনামুল হক, এড. আবদুর রশিদ ও এড. লিটন কান্তি গুহ।
এসময় বিজয়া সম্মিলন পরিষদের সকল নেতৃবৃন্দ ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.