বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙ্গচুর মামলায় ৬ জামাত নেতাকে কারাগারে প্রেরণ


খোকন মজুমদার রাজীবঃ চট্টগ্রাম জেলার সিতাকুন্ড কুমিরা এলাকায় আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ক্যাম্পাসে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙ্গচুর করা মামলায় আত্নসমর্পনের পর ছয় জামাত নেতাকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় আসামিরা আত্নসমর্পনের পর শুনানি শেষে এ আদেশ প্রদান করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসলাম হোসেন।

আসামিরা হলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম, পরিচালক মোঃ শফিকুল ইসলাম ,সহকারী অধ্যাপক নিজাম উদ্দিন, লেকচারার ড. কাউসার আহমেদ, ডিন ড. মাহবুবুর রহমান ও সদস্য প্রফেসর আহাসান উল্লাহ।

আদালত সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি চট্টগ্রাম জেলার সিতাকুন্ড থানাধীন কুমিরা এলাকায় আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ক্যাম্পাসে হামলা চালিয়ে কার্যালয়ে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙ্গচুর করে আসামিরা। এতে আসামিদের বিরুদ্ধে ভাঙ্গচুরের অভিযোগে গত ১৮ ফেব্রুয়ারি বাদী হয়ে একটি মামলা দায়ের করলে পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. কামাল উদ্দিন।

পরবর্তীতে আসামিরা জামিন লাভের আশায় গত ২৮ ফেব্রুয়ারি উচ্চ আদালতে জামিনের আবেদন জানালে, আদালত অন্তরর্বতী কালীন জামিন দিয়ে গত ১৮ মার্চ নিন্ম আদালতে আত্নসমর্পন করার আদেশ প্রদান করেন। এতে আসামিরা ১৮ মার্চ এর পরিবর্তে ১৬ মার্চ নিন্ম আদালতে আত্নসমর্পন করলে, আদালত ০১ সেপ্টেম্বর ২০২০ তারিখ শুনানি করার আদেশ দেন।

এতে আসামিরা মঙ্গলবার ০১ সেপ্টেম্বর
জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্নসমর্পন করার পর রাষ্টপক্ষের আইনজীবী জামিনের বিরোধীতা করলে, আদালত শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এসময় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আ ক ম সিরাজুল ইসলাম এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন মঞ্জুর আলম আনসারী।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.