বাকলিয়ায় করোনা সামাজিক সংক্রমণ মোকাবেলায় ফ্রি চিকিৎসা উদ্বোধন
কে এম রাজীবঃ নগরীর ১৭ নং ওয়ার্ডস্থ পশ্চিম বাকলিয়ায় এ বি এম মহিউদ্দিন উদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সহযোগিতায় করোনা সামাজিক সংক্রমণ মোকাবেলায় ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেছেন নগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক চসিক নির্বাচনের মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধ আলহাজ্জ্ব এম রেজাউল করিম চৌধুরী।
শনিবার (২৯ আগষ্ট) সকাল ১১ টায় ডি সি রোডস্থ গণি কলোনী এলাকায় নগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সাবেক কাউন্সিলর ও চসিক নির্বাচনের মনোনীত কাউন্সিলর প্রার্থী শহিদুল আলম শহিদ এর ব্যবস্থাপনায় এ ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা, বাকলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক হাজী শফিকুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ৩২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহর লাল হাজারী, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবউদ্দিন আহমেদ চৌধুরী, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ আলী নেওয়াজ, যুগ্ম আহবায়ক এম এ মুছা, বাকলিয়া থানা আওয়ামী সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক ৩ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ সারোয়ার আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা, সদস্য উজ্জ্বল ভট্টাচার্য সহ নগর, ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ।