কালামিয়া বাজার মেজর পলিমার ইন্ডাস্ট্রিজে অবৈধ পলিমার সংরক্ষণে জরিমানা
নগরীর কালামিয়া বাজারের পূর্ব বাকলিয়াস্থ মেজর পলিমার ইন্ডাস্ট্রিজ বৈধ পলিমার উৎপাদনের পাশাপাশি অবৈধ পলিথিন উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করছে বলে র্যাবের গোপন সোর্সের ভিত্তিতে খবর পেয়ে কারখানায় জেলা প্রশাসনের অভিযান পরিচালনা করে।
আজ বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম র্যাব-০৭ এবং পরিবেশ অধিদপ্তরের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত পরিচালনাকালে দেখা যায়, অনুমোদিত পলিমার উৎপাদনের পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অবৈধ পলিমার সংরক্ষণ ও বাজারজাত করছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নিকট এ ধরনের অপরাধ উদঘাটিত হলে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ (ক) ধারা লংঘনের দায়ে প্রায় ৬২৫ কেজি পরিবেশের জন্য ক্ষতিকর পলিমার জব্দ করেন এবং সেই প্রতিষ্ঠানের মালিক মোঃ হারুনর রশীদ কে ৫০ হাজারর টাকা জরিমানা করেন।
জব্দকৃত মালামাল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আজহারুল ইসলাম কে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ডিসপোজালের নির্দেশ দেন। এসময় র্যাব-০৭ এর সহকারী পুলিশ সুপার তারেক আজিজ উপস্থিত ছিলেন।