বঙ্গবন্ধু স্বাধীনতা গণতন্ত্র রক্ষা এবং জঙ্গীবাদ নির্মূলে জেগে ওঠার শক্তি
জাতীয় শোক দিবসের আলোচনা সভায় আ.জ.ম নাছির উদ্দিন
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় রক্তক্ষয়ী যুদ্ধে বাঙালি জাতিসত্তার অভ্যুদ্বয় হওয়ার পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে স্ব-পরিবারে হত্যার মধ্য দিয়ে বাঙালির জাতির উপর প্রথম আঘাত আসে।
হত্যাকারীরা আজ ইতিহাসের আস্থাখুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। বাঙালির ইতিহাসের রাখাল রাজা বিশ্বে ইতিহাসের চিরঞ্জীব হয়ে আছেন। তাই তিনি জঙ্গীবাদ নির্মূলে জীবনাদর্শ জেগে ওঠার শক্তি। আমাদেরকে শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বাধীণতা, গণতন্ত্র রক্ষা এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। তাই আমাদেরকে সংকীর্ণতার উর্দ্ধে উঠে নিজেদের মধ্যে সকল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে নৌকার প্রতীকের প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বলেন, আগষ্ট মাস বাঙালির কাজে ট্রাজেডির মাস, নির্মমতার মাস। এক বুক দু:খ ও কষ্ট নিয়ে প্রতিবছর এ মাসটি স্মরণ করা হয়। শুধু বাংলাদেশ নয় বরং বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতিটি বাঙালি এ মাসকে শোকের মাস হিসেবে পালন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সাধারণ মানুষের হৃদয়ের সম্রাট। অবিসংবাদিত এই নেতা বাঙালির শোষিত, বঞ্চিত ও নিপীড়িত-নির্যাতিত জনতার মুক্তির ইতিহাসে কিংবদন্তী।
আজ বিকেলে কোতোয়ালী থানা আওয়ামী লীগের উদ্যোগে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে সংগঠনের সহ সভাপতি মশিউর রহমান রোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল মনসুর’র সঞ্চালনায় অনুষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আলহাজ্ব শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, কার্যনির্বাহী সদস্য হাজী বেলাল আহমেদ।
এতে আরো বক্তব্য রাখেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের বাবু টিংকু বড়–য়া, জাহাঙ্গীর আলম, এডভোকেট মহিবুল্লাহ চৌধুরী, তারেক ইমতিয়াজ ইমতু, দীপক ভট্টাচার্য, আশফাক আহমেদ, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, আবুল হাশেম চৌধুরী বাবুল, রফিকুল হোসেন বাচ্চু, মিথুন বড়ুয়া, এড. রনি কুমার দে, হোসেন মোহাম্মদ রাশেদ, আবু বক্কর বক্কু, মাস্টার জসিম উদ্দিন, ডা: সমীরন চক্রবর্ত্তী, আবদুস সালাম, মো: ইউনুছ, মো: আদনান নাদিম, আবু জাফর চৌধুরী, নিয়াজ হাসান রুবেল প্রমুখ।