জাতীয় শোক দিবসে পথ শিশুদের মাঝে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর খাবার বিতরণ
যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যেগে নগরীর সিআরবি শিরীষতলায় বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে তিনি পথশিশুদের মাঝে খাবার বিতরণ ও ১৫ আগস্টে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দেয়া মাহফিলের আয়োজন করেন ।
শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এই আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে সামাজিক সংগঠন নগর ফুল। মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ হাবিব। এসময় পথ শিশুদের মাঝে খাবারের সাথে মাস্কও বিতরণ করা হয়।
যুবলীগ নেতা মো ইসমাইলের সভাপতিত্বে ছাত্রলীগ নেতা ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসকান্দর আলম, নগর ফুলের প্রধান সমন্বয়কারী রাহুল চক্রবর্তী, ছাত্রলীগ নেতা জাহিদুল হক মার্শাল, মো ইমতিয়াজ বাবলা, এম রাশেদ চৌধুরী, রায়হান নেওয়াজ সজীব, যুবায়ের হোসেন অভি, মো এমরান, মনির হোসেন টিটু, মো ফয়সাল, মাহবুবুর রহমান জনি, মো রাশেদ, নজরুল ইসলাম টিপু, আজিজুল হাকিম মাহিন, মেহেদী হাসান রিগাল, মিনহাজ হোসন, আশিকুর রহমান শান্ত প্রমুখ।